মোহনগঞ্জে ২৮টি নির্বাচনী সভায় ধানের শীষে ভোট চাইলেন লুৎফুজ্জামান বাবর

সুশান্ত কুমার রায় , মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা

প্রকাশিত: ২৩ জানুয়ারী, ২০২৬, ০৮:১১ পিএম

নেত্রকোনা ৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে প্রচার চালাচ্ছেন। তিনি বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনে মোহনগঞ্জ উপজেলায় ২৮টি নির্বাচনী জনসভায় অংশ নিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

তিনি ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান। ১৭ বছর কারাবাসের সময় হাওরাঞ্চলের মানুষের দোয়া প্রার্থনা ও ভালোবাসার কথা উল্লেখ করে তিনি কৃতজ্ঞতা স্বীকার করেন। তিনি হাওরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করার কথা বলেন। বাবর বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে বড় দেশ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় কাজ করবেন।

তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে মাদক ও জুয়া। এর বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, পরিবার ও সমাজকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সভায় বক্তব্য রাখেন মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Link copied!