নেত্রকোনা ৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মোহনগঞ্জে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে দিনব্যাপী মতবিনিময় করেছেন।
শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নয়টি দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে পৃথক পৃথকভাবে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মোহনগঞ্জ মহিলা কলেজ রোডে মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাব সংলগ্ন বিএনপির নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী পৃথকভাবে দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন লুৎফুজ্জামান বাবর।
মতবিনিময়ে অংশগ্রহণ করেন মোহনগঞ্জ পৌর ওয়ার্ড বিএনপি, ইউনিয়ন বিএনপির সুপার ফাইভ, উপজেলা ও পৌর যুবদল, উপজেলা, পৌর, কলেজ ছাত্রদল, উপজেলা, পৌর স্বেচ্ছাসেবক দল, উপজেলা, পৌর মহিলা দল, উপজেলা, পৌর কৃষক দল, উপজেলা, পৌর শ্রমিক দল, উপজেলা, পৌর উলামা দল, উপজেলা, পৌর তাঁতিদল এবং জাসাস।
আপনার মতামত লিখুন :