পূবাইলে গীজার মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:২০ পিএম

গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় গীজারের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ (২৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে যথাযথ সতর্কতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

রোববার বিকাল ৩টার দিকে পূবাইল বাজারের বেপারী পাড়ায় মাসুদ রানার বাড়িতে পানি গরমের গীজার মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ গাজীপুর মহানগরীর পূবাইল থানার ৪১ নম্বর ওয়ার্ডের নয়ানী পাড়ার আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গীজারের বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী জানান, একই বাড়িতে এর আগেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছিল, যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে।

পূবাইল থানার ওসি আতিকুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেওয়ার ইচ্ছা প্রকাশ করা হয়েছে। বিষয়টি বিবেচনা করা হচ্ছে এবং থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

Advertisement

Link copied!