মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহিদদের।
প্রথমে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নওগাঁ ৪৬-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মোর্শেদা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজাউল করিম, অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের সাধারণ মানুষ।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদ মিনার প্রাঙ্গণ সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান একে একে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
নিয়মতপুর উপজেলায় এ বছরও সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। ভোর পর্যন্ত শহীদ মিনার প্রাঙ্গণে ছিল শোকাবহ ও শ্রদ্ধাময় পরিবেশ। নানা বয়সী মানুষ কালো ব্যাজ ধারণ করে ও খালি পায়ে হেঁটে শহীদ মিনারে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। আয়োজকরা জানান, ভাষা শহিদদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।
আপনার মতামত লিখুন :