জসিম মুন্সী, টুঙ্গীপাড়া: মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জিলানী।
রাত ১২টা ১ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় কিছুক্ষণ নীরবতা পালন করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাননীয় সংসদ সদস্য বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। তাঁদের এই মহান আত্মদান জাতির ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে এবং নতুন প্রজন্মকে দেশপ্রেম ও ভাষার মর্যাদা রক্ষায় উদ্বুদ্ধ করবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলম, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ।
অনুষ্ঠানটি ছিল অত্যন্ত শ্রদ্ধা, গাম্ভীর্য ও দেশাত্মবোধের আবহে পরিপূর্ণ।
আপনার মতামত লিখুন :