খাগড়াছড়িতে চোরাই মোটর সাইকেলসহ গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৪৮ পিএম

অজয় সেন ত্রিপুরা, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে পুলিশের অভিযানে চোরাইকৃত একটি মোটর সাইকেলসহ একজন গ্রেপ্তার হয়েছে। সোমবার (২৩শে ফেব্রুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটে সিসিটিভি ফুটেজ থেকে শনাক্ত করে খাগড়াছড়ি সদর থানাধীন জিরোমাইলে অবস্থিত পার্ক সাইড হাসপাতালের লোকজনের সহযোগিতায় চুরি হওয়া মোটর সাইকেলসহ হাবিব উল্লাহ-রাশেদ (৪৬) কে হাতেনাতে আটক করা হয়।

তিনি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ০৩ নং ওয়ার্ডের ধর্মপুর এলাকার বাসিন্দা মোঃ নুরুল ইসলাম ও আনোয়ারা বেগমের ছেলে।

জানা যায়, খাগড়াছড়ি সদর হাসপাতালের ইন্টার্ন (সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার) হিসেবে কর্মরত মিরিন দেওয়ান (২৮) সকাল ১১টা ১০ মিনিটে ব্যবহৃত কালো রঙের ইয়ামাহা কোম্পানির ১৫০ সিসি মোটর সাইকেল গাড়িটি খাগড়াছড়ি সদর হাসপাতালের সামনে রেখে হাসপাতালের ভেতরে যান। পরবর্তীতে একই তারিখ সকাল অনুমান ১১:৩০ ঘটিকার সময় খাগড়াছড়ি সদর হাসপাতালের ভিতর হতে ২০ মিনিট পর বাইরে এসে দেখেন তার ব্যবহৃত মোটর সাইকেলটি যথাস্থানে নেই। পরবর্তীতে পুলিশের তৎপরতায় তথ্যপ্রযুক্তির সহায়তা ও তাৎক্ষণিক অভিযানে মোটরসাইকেলসহ আসামিকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত আসামি হাবিব উল্লাহ-রাশেদ (৪৬) কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা নং-৬, তারিখ-২৪ ফেব্রুয়ারি ২০২৬ইং, জিআর-২০, ধারা-৩৭৯/৪১১/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে।

Link copied!