চট্টগ্রামের মিরসরাইয়ে ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের যুবদল নেতা শাহাদাত হোসাইনের উদ্যোগে প্রায় ৭০ জন কৃষকের দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যার সমাধান হতে চলেছে। বর্ষাকাল ও বর্ষা পরবর্তী সময়ে অতিরিক্ত জলাবদ্ধতার কারণে সঠিক সময়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কৃষকরা সময়মতো ফসল উৎপাদনে ব্যর্থ হচ্ছিলেন। এর ফলে তাদের জীবিকার একমাত্র অবলম্বন কৃষি জমিগুলো ক্ষতির মুখে পড়েছিল এবং কৃষকরা দুর্দশার মধ্যে জীবনযাপন করছিলেন।
মিরসরাইয়ের মিঠানালা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুহুরী বাড়ির রাস্তার সংলগ্ন জমিগুলোর পানি নিষ্কাশনের একমাত্র নালীটি গত তিন বছর ধরে ভেঙে অকেজো হয়ে পড়ে ছিল। এতে মাসের পর মাস ওই জমিগুলোতে পানি জমে থাকত, যা কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নজরে আসেনি। অবশেষে কৃষকদের দুঃখ লাঘবে যুবদল নেতা শাহাদাত হোসাইন নিজ উদ্যোগে নালীটি পুনঃস্থাপনের কাজ শুরু করেছেন। এই উদ্যোগে কৃষকদের মনে স্বস্তি ফিরে আসছে।
এ বিষয়ে শাহাদাত হোসাইন বলেন, "এসব ছোট ছোট জনদুর্ভোগ লাঘব হলে স্থানীয়ভাবে উন্নয়ন সমৃদ্ধ হবে। আমি আমার সামর্থ্য থেকে জনগণের পাশে থাকার চেষ্টা করছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার চেষ্টা করবো।"
এদিকে, সংসদ সদস্য নুরুল আমিন এমপির সুস্থতা কামনায় মিরসরাইয়ের সুফিয়া বাজারে ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের যুব নেতা শাহাদাত হোসাইন গণহারে ইফতার ও দোয়ার আয়োজন করছেন।
আপনার মতামত লিখুন :