হুইপ আখতারুজ্জামান মিয়ার সঙ্গে জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশের মতবিনিময়

নাফিস হাসনাইন , দিনাজপুর জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬, ০৫:০৭ পিএম

দিনাজপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ’ দিনাজপুর জেলা কমিটির নেতৃবৃন্দ। সোমবার (৯ মার্চ) ইফতারের পর চিরিরবন্দর উপজেলা বিএনপি কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে সাংবাদিকরা দিনাজপুরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গণমাধ্যমের ভূমিকা এবং স্থানীয় জনগুরুত্বপূর্ণ নানা সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। হুইপ আখতারুজ্জামান মিয়া সাংবাদিকদের বক্তব্য ধৈর্যসহকারে শোনেন এবং এলাকার উন্নয়নে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা কামাল আপন, দিনাজপুর জেলা কমিটির উপদেষ্টা মোঃ আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিম উপস্থিত ছিলেন। এছাড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসেন ও প্রচার সম্পাদক মোঃ আবেদ আলী সভায় অংশ নেন।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মোকাররম হোসেন, কোষাধ্যক্ষ মোঃ আরিফ হোসেন, সহ-প্রচার সম্পাদক মোঃ রবিউল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ সুফিয়া বেগম, জুনিয়র রিপোর্টার মোঃ সিফাত আহমেদ এবং স্বেচ্ছাসেবক দল সদর কমিটির সদস্য মোঃ সাকিবুল ইসলাম লিমন।

সভায় সাংবাদিক নেতৃবৃন্দ দিনাজপুরের সামগ্রিক উন্নয়নে সংসদ সদস্য ও হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়ার বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন এবং পেশাগত দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।

Advertisement

Link copied!