ভাঙায় মোটরসাইকেলের ধাক্কায় কৃষকের মৃত্যু

মোঃ জাকির হোসেন মুন্সি , ভাংগা (ফরিদপুর) সংবাদদাতা

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬, ০৫:১৩ পিএম

ফরিদপুরের ভাঙ্গা-মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়ের তারাইল নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় ছরোয়ার হাওলাদার (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের ছলিলদিয়া গ্রামের মঈনুদ্দিন হাওলাদারের ছেলে।

সোমবার বিকেলে মহাসড়কে দুর্ঘটনায় আহত হওয়ার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান। পরে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে ইট কেনার জন্য দীঘলকান্দা ইটভাটায় যান। পরে বাড়ি ফেরার পথে তারাইল নামক স্থানে একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান।

এ সময় তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যেখানে মঙ্গলবার সকালে তিনি মারা যান।

Advertisement

Link copied!