রায়পুরে অসহায় ও দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬, ০৪:৫০ পিএম

আমিনুল ইসলাম সিয়াম : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ ২০২৬) সকালে এ আয়োজন করেন রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুর রহমান মিষ্টার এবং তাঁর ছোট ভাই ১নং উত্তর চরআবাবিল ইউনিয়নের ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম সারোয়ার (সবুজ)।


এ সময় এলাকার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ ঈদের প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয়।

এ বিষয়ে আরিফুর রহমান মিষ্টার বলেন, "মানুষকে দেখানোর জন্য আমরা ঈদসামগ্রী বিতরণ করছি না। অনেক আগে থেকেই আমরা গোপনে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা করে আসছি। আমাদের এই উদ্যোগ দেখে সমাজের বিত্তবানরা যদি গরিব মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত হন, সেটাই আমাদের মূল উদ্দেশ্য।"

গোলাম সারোয়ার (সবুজ) বলেন, "কয়েক বছর আগে আমি নিয়ত করেছি সব সময় গরিব ও অসহায় মানুষের পাশে থাকব। সাফিয়া মেডিকেল হল প্রতিষ্ঠার পর থেকে বড় ভাই আরিফুর রহমান মিষ্টার ভাইয়ের সাথে একত্রে মানুষের জন্য কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।"

স্থানীয়রা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করছে।

Advertisement

Link copied!