কুমিল্লার বুড়িচংয়ে ৪৭ বোতল স্কাপ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ আরিফুল ইসলাম ফারহান , কুমিল্লা জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬, ০৮:৩৪ পিএম

বুড়িচং থানা পুলিশের অভিযানে ৪৭ বোতল স্কাপ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) রাত সাড়ে ৭টার দিকে বাকশিমুল ইউনিয়ন এর ফকির বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মিজানুর রহমান ও এএসআই মোঃ মাইনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ফকির বাজারস্থ হাড়িভাঙ্গা ব্রিজ সংলগ্ন ফকির বাজার–কুমিল্লা গামী পাকা সড়কে অভিযান চালান। এ সময় মাদকদ্রব্য পরিবহনের সময় মহিউদ্দিন খন্দকার (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মহিউদ্দিন খন্দকার পশ্চিম খানেরা এলাকার বাসিন্দা। তিনি মোঃ নজির মিয়া খন্দকার ও মমতাজ বেগমের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে ৪৭ বোতল স্কাপ সিরাপ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি
নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এ বিষয়ে বুড়িচং থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় নিয়মিত মামলা দায়ের হয়েছে ।

Advertisement

Link copied!