বাংলাদেশ পুলিশের ডিআইজি ড. মোঃ আক্কাছ উদ্দিন ভুইয়া একজন সাদামাটা ও সহজ-সরল মানুষ হিসেবে পুলিশ বাহিনীতে পরিচিত। তিনি বিসিএস ১৫তম ব্যাচের কর্মকর্তা।
জানা যায়, আওয়ামী লীগের শাসনামলে তার অনেক ব্যাচমেট গুরুত্বপূর্ণ পদে পদায়ন ও আইজিপি পদে উন্নীত হলেও, তাকে দীর্ঘদিন অতিরিক্ত ডিআইজি হিসেবে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ইউনিটে রাখা হয় এবং পদোন্নতি থেকেও বঞ্চিত করা হয়।
পরবর্তীতে ৫ আগস্টের পর তিনি ডিআইজি পদে পদোন্নতি পান। তবে দীর্ঘদিনের সেই বঞ্চনার প্রভাব এখনো পুরোপুরি কাটেনি।
অনুসন্ধানে জানা গেছে, বিএনপির শাসনামলে তিনি হবিগঞ্জ ও শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনের পাশাপাশি তিনি শিক্ষা কার্যক্রমেও সক্রিয়।
বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান করে তাদের শিক্ষাজীবনে সহায়তা করে আত্মতৃপ্তি লাভ করেন।
দীর্ঘ ১৫ বছর পদোন্নতি বঞ্চনার মধ্যেও তিনি দায়িত্ব থেকে বিচ্যুত হননি। নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে তিনি তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। তার সহজ-সরল ব্যক্তিত্ব, শিক্ষার প্রতি নিবেদন এবং নৈতিকতার কারণে সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে তিনি সমানভাবে সম্মানিত।
পুলিশি দায়িত্বের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে অবদান রেখে ড. আক্কাছ উদ্দিন ভুইয়া এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন—যিনি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার অনেকেই মনে করেন, দীর্ঘদিন বঞ্চিত এই কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া উচিত।
ময়মনসিংহ নগরীর বাসিন্দা অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, “তিনি অত্যন্ত মেধাবী ও সহজ-সরল মানুষ। চাকরি জীবনে তেমন ভালো পোস্টিং না পেলেও সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন।”
আপনার মতামত লিখুন :