মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে এই সভা অনুষ্ঠিত হয়। সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ ওয়াহিদুজ্জামান রাজুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।
সভায় জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের পেশাগত সমস্যা, কল্যাণ সংশ্লিষ্ট বিষয় এবং সার্বিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় মার্চ ২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে শ্রেষ্ঠ থানা ও কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। পুলিশ হেডকোয়ার্টার্সের নির্ধারিত মানদণ্ডে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম। শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির শিপু কুমার দাস, শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হন সদর ট্রাফিকের বিশ্বজিৎ সামন্ত এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন সদর মডেল থানার এএসআই মোঃ রানা মিয়া।
এছাড়া চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার ও আলামত উদ্ধারে বিশেষ অবদান রাখায় কুলাউড়া থানার এসআই মোঃ মুহিত মিয়াকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোঃ আজমল হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়েরসহ জেলার বিভিন্ন ইউনিট প্রধান ও থানার অফিসার ইনচার্জগণ।
আপনার মতামত লিখুন :