নওগাঁর নিয়ামতপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমানের সাথে নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাব ও নিয়ামতপুর প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ এপ্রিল ২০২৬, শনিবার বিকাল ৪ ঘটিকার সময় থানা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের প্রতিনিধি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক ও আলোকিত সকালের সংবাদদাতা জনি আহমেদ, সহ-সভাপতি ও দৈনিক মুক্ত খবরের নিজস্ব প্রতিনিধি আলমগীর কবির, সহ-সভাপতি ও দৈনিক সংবাদের প্রতিনিধি আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক গণমুক্তির প্রতিনিধি মিলন হোসেন, অর্থবিষয়ক সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি জামাল হোসেন, দপ্তর সম্পাদক ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি শাকিল হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দৈনিক কালবেলার প্রতিনিধি ইমরান ইসলাম, দৈনিক সময়ের কণ্ঠের প্রতিনিধি আল মাহমুদ, উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক প্রতিদিনের কাগজ ও জাগরণী টিভির প্রতিনিধি মো. আব্দুল্লাহ আল মামুন, সদস্য ও গণকণ্ঠ প্রতিনিধি এস আর সাকিল। এছাড়াও নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহাজান সাজু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সভাপতি রুহুল আমিন, যুগান্তর পত্রিকার প্রতিনিধি সেলিমসহ নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাব ও নিয়ামতপুর প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নবাগত ওসি মাহাবুবুর রহমান বলেন, সাংবাদিকরা হলেন সমাজের আয়না। পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে সমাজের সব ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব। তিনি অপরাধ নির্মূলে থানা পুলিশকে প্রেসক্লাব নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :