মোহাম্মদ দিদারুল ইসলাম, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের বারেক বিল্ডিং গোসাইলডাঙ্গা এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির একটি প্রাইভেট কার দুর্ঘটনায় এক তরুণী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা জানান, প্রাইভেট কারটিতে একজন যুবক ও একজন যুবতী ছিলেন। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই তরুণী সামিয়া জাহান তানিশার মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামত ও একটি আইডি কার্ডের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তিনি চট্টগ্রামের হাজেরা-তজু ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
এ বিষয়ে বন্দর থানার এসআই নাজমুল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উচ্চ গতির কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটিয়েছেন।
পুলিশ জানায়, আহত অপর ব্যক্তির চিকিৎসা চলছে এবং দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :