আকুয়া মড়লপাড়ায় মাদকবিরোধী সভা: অবৈধ পথ বন্ধে জনতার ঐক্য, মাদক নির্মলে কঠোর হুঁশিয়ারি

বিশেষ প্রতিনিধি , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬, ০৫:২২ পিএম

ময়মনসিংহ শহরের আকুয়া মড়লপাড়া এলাকায় মাদকবিরোধী আলোচনা সভায় মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে কলাবাগান হাবুন বেপারী মোড় ও নাজির বাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় মাদকের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে ওঠে স্থানীয় জনগণ।

সভায় বক্তারা বলেন, যুগের পর যুগ ধরে এলাকায় মাদকের বিস্তার ঘটছে, যার ফলে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে যুব সমাজ। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে মাদকবিরোধী আন্দোলনে নেমেছেন।

এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আকুয়ার কৃতি সন্তান ও বিএনপির কারা নির্যাতিত সৈনিক তিতুমীর সরকার। তার দিকনির্দেশনায় স্থানীয়রা সংগঠিত হয়ে মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নিচ্ছেন।

এ সময় ময়মনসিংহ মহানগর মহিলা দলের নেত্রী আতিয়া ফাইরুজ মলি মাদক নির্মূলে কঠোর অবস্থানের কথা জানান।

এছাড়াও দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে সোচ্চার ডা. এম এ মান্নান সভায় অংশ নিয়ে মানবিক কাজ  ও সমাজ থেকে মাদক নির্মূলের আহ্বান জানান। 

সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ বুলবুল আহাম্মেদ, মুক্তার হোসেন, মোঃ ইসলাম, মোঃ সুচি, মোঃ শহিদুল ইসলাম স্বপন, মোঃ শাজাহান, মোঃ আনোয়ার হোসেন, মোরশেদ আলম ঈদু, মোঃ আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এলাকাবাসীর অভিযোগ, একটি অবৈধ রাস্তা দিয়ে সহজেই মাদক কারবারীরা পালিয়ে যেত। বিষয়টি বিবেচনায় নিয়ে সকলের অর্থায়নে ওই পথটি বন্ধ করে দেয় স্থানীয়রা। তবে এতে কিছু অসাধু চক্র বিভিন্ন অভিযোগ তুলে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে বলে দাবি করেন তারা।

এলাকাবাসী জানান, মাদকবিরোধী কার্যক্রম বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে তারা আইন-শৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সভা শেষে এলাকাবাসী প্রশ্ন রাখেন—কবে বন্ধ হবে মাদকের এই ভয়াবহ থাবা? কবে রক্ষা পাবে যুব সমাজ ও ফিরে পাবে নিরাপদ এলাকা?

তাদের প্রত্যাশা, প্রশাসনের সহযোগিতায়, ওসি কোতোয়ালী মডেল থানার অভিযানের মাধ্যমে খুব শিগগিরই আকুয়া এলাকা মাদকমুক্ত করার দাবি জানিয়েছেন সাধারণ এলাকাবাসীরা।

Advertisement

Link copied!