ফুলবাড়ীয়ায় সড়কের পাকা করণ কাজের উদ্বোধন করলেন এমপি মিলন

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৭ এপ্রিল, ২০২৬, ০৭:১০ পিএম

মুবারক হোসেন, ফুলবাড়িয়া: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের বৈদ্যবাড়ী খামারের ঘাট থেকে পীরগঞ্জ সড়ক পর্যন্ত ৬০০ মিটার সড়কের পাকা করণ কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেছেন ফুলবাড়ীয়া আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন।

শুক্রবার সকালে সড়কের খামারের ঘাট মোড়ে এ উপলক্ষে মুনাজাত অনুষ্ঠিত হয়। পরে আনুষ্ঠানিক মাটি কেটে কাজের উদ্বোধন করেন তিনি।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে, যার ফলে বর্ষাকালে একদম চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এসময় তারা দ্রুত সড়কের কাজ বাস্তবায়নের দাবি জানান।

উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জোবায়ের হোসেন বলেন, আগামী জুন মাসের মধ্যে রাস্তাটির অধিকাংশ কাজ এগিয়ে নিয়ে বাকি কাজ বর্ষার পরে সম্পন্ন করা হবে।

নির্ধারিত সময়ের পূর্বেই কাজ শেষ হওয়ার আশা প্রকাশ করে জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন সড়ক নির্মাণে স্থানীয়দের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক শামীম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি মীর জাহিদুর রহমান সহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Advertisement

Link copied!