জয়পুরহাটে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

শাহাদুল ইসলাম সাজু , জয়পুরহাট জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৫ মে, ২০২৬, ০৪:২৪ পিএম

জয়পুরহাট জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়েে এসে শেষ করে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং নতুন কমিটির প্রতি সমর্থন ও অভিনন্দন জানান।

সংক্ষিপ্ত সমাবেশে নবনির্বাচিত জয়পুরহাট জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ, সহ-সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেন, সাংগঠনিক সম্পাদক নাইম ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বক্তব্য দেন।

উল্লেখ্য গত ২ মে জাতীয়তাবাদি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত নতুন আংশিক কমিটি অনুমোদন দেন। আগামী ৩০ দিনের মধ্যে আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি হিসিবে গঠন করবে বলে কেন্দ্রীয় সংসদের নির্দেশেনায় উল্লেখ করা হয়েছে। নতুন আংশিক কমিটি ঘোষণার পর নেতাকর্মীরা এই কর্মসূচি পালণ করেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, জয়পুরহাটে নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ছাত্রদল সবসময় গণতন্ত্র পুনরুদ্ধার ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও তারা ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে ভূমিকা রাখবে। তারা সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

Link copied!