কিশোরগঞ্জের তাড়াইলে অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পুরুড়া বাজার হাবিব বস্ত্রালয়ের সামনের সড়ক থেকে এসআই আরিফুল ইসলামের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় এএসআই শেখর আহম্মেদসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিল। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোফাজ্জল হাসান (২৩)। তিনি রাউতি উত্তর পাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে।
এ ঘটনায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাড়াইল থানায় একটি মামলা (মামলা নং ৫) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল শুক্রবার কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সন্দেহভাজন এক ব্যক্তি ইয়াবা নিয়ে ওই এলাকায় অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে মোফাজ্জল হাসান নামক এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে ৪৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আপনার মতামত লিখুন :