নাগরপুরে মসজিদের জমি উদ্ধার: কমিটি ও এলাকাবাসীর মিলাদ ও দোয়া মাহফিল

বি এম ইউসুফ , ভ্রাম্যমাণ সংবাদদাতা

প্রকাশিত: ০৮ মে, ২০২৬, ০৮:৪২ পিএম

টাঙ্গাইলের নাগরপুরে পাকুটিয়া ইউনিয়নের কান্দাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের জায়গা দখল ফেরত পাওয়ায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে মসজিদ কমিটি ও স্থানীয় এলাকাবাসী।

মসজিদের ৪৫ শতাংশ জমি স্থানীয় প্রভাবশালীরা ভুয়া কাগজে জবরদখল করে রেখে ছিল দীর্ঘদিন যাবৎ। আদালতের রায়ে মসজিদ কমিটি ডিগ্রী প্রাপ্ত হলে ওই জমি দখল মুক্ত করতে মানববন্ধন করে এবং ইটভাটা মালিককে কাগজ পত্র প্রদান করে মসজিদ কমিটি। ফলে ভাটা মালিক জায়গার অনুপাতে ভাড়া বাবদ মসজিদের প্রাপ্ত অর্থ কমিটির দায়িত্ব প্রাপ্তদের হাতে তোলে দেন। এই জমি দখল মুক্ত করে মসজিদ এর পক্ষে ফেরত পাওয়ায় গতকাল শুক্রবার জুমার নামাজের পর, জমিতে নির্মিত ঘরে এই মিলাদ মাহফিল করেন তারা।

দোয়া মাহফিলে কান্দাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মো: শওকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পাকুটিয়া ইউনিয়ন পরিষদ সদস্য ও মসজিদ কমিটির সিনিয়র সহসভাপতি মো: সংগ্রাম হাবিব, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি, জমিদাতা পরিবারের সদস্য এস এম আজিজুল হক, জমিদাতা পরিবারের সদস্য ও মসজিদ কমিটির ক্যাশিয়ার মোঃ শওকত আলী,সমাজ সেবক আওলাদ হোসেন,আলাাউদ্দিন রাজা সহ স্থানীয় ব্যক্তিবর্গ। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মোঃ নাসির উদ্দিন। এসময় জমি দাতা পরিবারের সদস্য এস এম আজিজুল হক ও জমি দাতা পরিবারের সদস্য ও মসজিদ কমিটির ক্যাশিয়ার মোঃ শওকত আলী কে মসজিদ কমিটিরি পক্ষ থেকে পাঞ্জাবী উপহার দেওয়া হয়।

জানা যায় দীর্ঘ সময় যাবৎ কান্দাপাড়া মৌজার সি এস খতিয়ান নং ১৪ দাগ নং ২৩ জোতদার কান্দু সিকদার, বি এস ১০৩ নং খতিয়ান দাগ নং ১১৮ তে ২৩ শতাংশ, ১১৯ নং দাগে ১১শতাংশ, ১২০ নং দাগে ১১ শতাংশ মোট ৪৫ শতাংশ জমি যার নামজারি সহ সকল কাগজপত্র রযেছে। এমন কি কালামপুর থেকে টাঙ্গাইল পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক নির্মানে সরকারী অধিগ্রহনকালে মসজিদ কতৃপক্ষ অধিগ্রহনে মূল্যাইত টাকা গ্রহন করেন। কিন্ত এত সকল কাগজ পত্র থাকার পরেও জমিটি জবরদখর হয়ে ছিলো, দীর্ঘ সময় পরে আদালতের রায়ে জমিটি গত কয়েকদিন আগে উদ্ধার হয়।

 

Link copied!