মাদকমুক্ত খলসী ইউনিয়ন গড়ার প্রত্যয়: ‘জিরো টলারেন্স’ ঘোষণা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৮ মে, ২০২৬, ০৯:১২ পিএম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে খলসী ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে বইতে  শুরু করেছে নির্বাচনী হাওয়া। এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণায় এগিয়ে থাকা বিশিষ্ট সমাজসেবক জাকির হোসেন মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তরুণ প্রজন্মকে মাদকের মরণছোবল থেকে রক্ষা করতে তিনি ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অঙ্গীকার করেছেন।

সম্প্রতি এক পথসভায় জাকির হোসেন বলেন, "একটি সমৃদ্ধ সমাজ গঠনের প্রধান অন্তরায় হলো মাদক। মাদক কেবল একটি পরিবারকে ধ্বংস করে না, বরং পুরো সমাজকে পঙ্গু করে দেয়। আমি নির্বাচিত হলে খলসী ইউনিয়নকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব। এখানে কোনো মাদক ব্যবসায়ী বা অপরাধীর স্থান হবে না।"জাকির হোসেন  মাদক নির্মূলে বেশ কিছু সুনির্দিষ্ট পদক্ষেপের কথা উল্লেখ করেছেন:

পাড়া-মহল্লায় মাদকবিরোধী কমিটি গঠন এবং নিয়মিত উঠান বৈঠক করা। খতরুণদের মাঠমুখী করতে আধুনিক খেলার সরঞ্জাম ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা।

প্রশাসনের সাথে সমন্বয় করে মাদক সিন্ডিকেট নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়া। জাকির হোসেনের এই ঘোষণায় খলসী ইউনিয়নের জনগণের  মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার উন্নয়নে এমন একজন সাহসী ও দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন ছিল যিনি সামাজিক ব্যাধির বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়াতে পারেন।

জাকির হোসেন ইউনিয়নবাসীকে উদ্দেশ্য করে বলেন, "আপনাদের মূল্যবান ভোট কেবল একজন চেয়ারম্যান নির্বাচনের জন্য নয়, বরং একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য। আসুন, আমরা সবাই মিলে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এক নতুন খলসী ইউনিয়ন গড়ে তুলি।"তার এই বলিষ্ঠ অবস্থান সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে, যা তাকে জনপ্রিয়তার দৌড়ে আরও এগিয়ে দিচ্ছে।

Link copied!