নবনিযুক্ত ইউএনও জান্নাতুল ফেরদৌসকে জামায়াতের শুভেচ্ছা

নীলফামারীর জলঢাকা উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জলঢাকা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

সোমবার (১১ মে)  বিকালে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা আইটি ও তথ্য বিভাগের সেক্রেটারি প্রফেসর ছাদের হোসেন, জলঢাকা উপজেলা জামায়াতের আমীর মোকলেছুর রহমান মাস্টার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব কামরুজ্জামান, উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল-হাসান, সরকারি সেক্রেটারি এ এ এম মুজাহিদ মাসুমসহ উপজেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ নবনিযুক্ত ইউএনও’র কর্ম জীবনের সফলতা কামনা করে উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টার বলেন, জলঢাকাকে একটি দুর্নীতি, মাদক ও অনিয়ম মুক্ত আধুনিক উপজেলায় রূপান্তর করতে প্রশাসনের কার্যকর ও জনবান্ধব ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা আশা প্রকাশ করেন, নতুন ইয়োওনো সততা, দক্ষতা ও মানবিক নেতৃত্বের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করবেন। তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের ইতিবাচক উদ্যোগ জলঢাকার সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ ক্ষেত্রে সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে সমন্বিত ভাবে কাজ করার আহ্বান জানান তারা। জবাবে ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপি শুভেচ্ছা ও সম্মান প্রদর্শনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, জলঢাকার সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা এবং একটি স্বচ্ছ, জবাবদিহি মূলক ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফুলের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

Link copied!