নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বাগড়াইল মোড়-ফুলাহারা ভিলেজ সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সমবার (১১ মে) বিকেলে এ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান এমপি।
জানা যায়, নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-এর আওতায় প্রায় ১৭৫০ থেকে ৪৮৫০ মিটার দৈর্ঘ্যের এ সড়কের উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), নওগাঁ।.
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শেদা খাতুন,সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা এলজিডি কর্মকর্তা রইসুল আরেফিন,নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান,উপজেলা বিএনপি সভাপতি (ভারপ্রাপ্ত) ইসাহাক আলী সরকার,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, সহসভাপতি আরিফ কাউসার,৬ নং পাড়ইল প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মান্নানসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। উন্নয়ন কাজ সম্পন্ন হলে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা করছেন তারা।
আপনার মতামত লিখুন :