নাগরপুরে পাকুটিয়া ইউনিয়নে বাজেট প্রনয়ন সভা অনুষ্ঠিত

বি এম ইউসুফ , ভ্রাম্যমাণ সংবাদদাতা

প্রকাশিত: ১৩ মে, ২০২৬, ০৭:৫৭ পিএম

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নে ২৬-২৭ ইং অর্থ বছরের বাজেট প্রনয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ হলরুমে পাকুটিয়া ইউনিযন পরিষদ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এই বাজেট প্রনয়ন সভা অনুষ্ঠিত হয়।

এসময় ২০২৬-২০২৭ ইং অর্থ বছরে ইউনিয়নের বিভিন্ন খাতে আয় ও ব্যায় এর হিসাব সকলের সামনে তোলে ধরা হয়।ইউনিয়ন পরিষদের সকল আয় হিসাবে ৩৪,৯৪৩১৩৮ টাকা, অপর দিকে ব্যায় ধরা হয়েছে ৩৪,৯২৬৪৩৮ টাকা এবং উদ্বৃত্ত হিসাবে ১৬,৭০০  টাকা বাজেট অনুষ্ঠানে উল্লেখ করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাকুটিয়া ইউনিয়ন পরিষদ সচিব মোঃ আনোয়ার হোসেন, পাকুটিয়া ইউনিয়ন পরিষদ মহিলা সদস্য আরতী রানী দাস, জীবনা বেগম, রংমালা, ইউ পি সদস্য মোঃ রফিকুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ নোয়াব আলী, আইয়ুব আজাদ, মোঃ মিজানুর রহমান, মোঃ নজরুল ইসলাম, মোঃ খোকন মিয়া, মোঃ সংগ্রাম হাবীব, জাবেদ আলী, উদ্যোক্তা এমদাদ হোসেন, সহ স্থানীয় বেক্তির্বগ উপস্থিত ছিলেন।

এ সময় পাকুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান বলেন বর্তমানের মত আগামী দিনেও আমি পাকুটিয়া ইউনিয়নবাসীর সেবা করতে চাই, আসুন আমরা মিলেমিশে উন্নত সমৃদ্ধশালী টেকসই ইউনিয়ন গড়তে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করি।

Link copied!