দশমিনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ০৬:৩২ পিএম


মোঃ নুর নবী, দশমিনা : পটুয়াখালীর দশমিনায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাঁশবেড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দাসপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আসলাম। সে ওই গ্রামের হালিম বয়াতি বাড়ির কাউসার হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আসলাম প্রতিদিনের মতো বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে নিখোঁজ হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পুকুরে তাকে ভাসতে দেখে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শারাফ সাদমানী আখি জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। এরপরও পরিবারের অনুরোধে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।

Link copied!