‎মান্দায় বেড়িবাঁধ সংস্কারের উদ্বোধন জনগণের ভালোবাসায় সিক্ত এমপি ডাঃ টিপু

‎ ‎মোঃ রায়হান আলী , মান্দা ‎(নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ১৪ মে, ২০২৬, ০৮:২০ পিএম

‎মোঃ রায়হান আলী,  মান্দা

‎নওগাঁর মান্দায় একযুগ ধরে অবহেলিত বেড়িবাঁধ সংস্কারের উদ্বোধন করলেন সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বেড়িবাঁধ ভেঙ্গে তিনটি গ্রামের কয়েক হাজার মানুষে চরম দুর্ভোগে দিন কাটিয়েছেন। জনগণের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে স্থানীয় সংসদ সদস্য রাস্তাটি সংস্কারের উদ্বোধন করেন এতে করেই হাজারো মানুষ আনন্দে উচ্ছ্বাসিত।

তাইতো উপজেলা জুড়ে জনতার প্রশংসায় ভাসছেন ডাঃ ইকরামুল বারী টিপু। উল্লেখ্য গত ৭ মে দৈনিক প্রতিদিনের কাগজ সহ বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে স্থানীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপুর নজরে আসে বিষয়টি। ভাঙ্গা বেরিবাধ সংস্কারে  তাৎক্ষণিক বিষয়টি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার পরিদর্শন করে প্রকল্প ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্থানীয় সংসদ সদস্য।

পরিদর্শন শেষে এক সপ্তাহের মধ্যেই বেরিবাঁধ সংস্কার প্রকল্প বাস্তবায়নের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু। এ সময় তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুধু কথা নয় কাজেই বিশ্বাসী, উন্নয়নে বিশ্বাসী এ রাস্তাটি তার বাস্তব উদাহরণ দেশের উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, জাতীয় শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোরশেদ আলম, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম গোলাম আজম, প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, ৯ নম্বর তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুস সালামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও এলাকাবাসী। দীর্ঘদিন পর কাজের উদ্বোধন করায় আনন্দ প্রকাশ করেছেন স্থানীয়রা।

Link copied!