ছাতকে ঈদগাহ পরিদর্শনে এমপি মিলন উন্নয়নে একাধিক বরাদ্দ ঘোষণা

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বৃহস্পতিবার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও-গনেশপুর কেন্দ্রীয় ঈদগাহ পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি ঈদগাহের পুনর্নির্মাণ কাজের জন্য ৬ লাখ টাকা বরাদ্দ ঘোষণা করেন। এছাড়া নোয়াগাঁও-গনেশপুর মাদ্রাসার বোর্ডিংয়ের জন্য ২ টন চাল এবং আল-জালাল মহিলা মাদ্রাসার উন্নয়নে ২ লাখ টাকা প্রদানের ঘোষণা দেন।

এ সময় এমপি মিলন বলেন, নোয়াগাঁও-বাহাদুরপুর সেতু দ্রুত পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় বরাদ্দ শিগগিরই দেওয়া হবে। এলাকার সার্বিক উন্নয়নে যেসব কাজ প্রয়োজন, সেগুলো তাঁর জানা রয়েছে। তিনি বলেন, “আমাদের সরকারের বয়স মাত্র তিন মাস। একটু সময় দিলে পর্যায়ক্রমে সব কাজই বাস্তবায়ন করা হবে।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী আব্দুস সামাদ, নোয়াগাঁও-গনেশপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হান্নান, শিক্ষা সচিব মাওলানা ইমাম উদ্দিন,  ঈদগাহ পুনর্নির্মাণ কমিটির সভাপতি হাজী আরিছ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি হাজী নবী হোসেন, সহ-সভাপতি শফিক মিয়া, সাধারণ সম্পাদক ফজলু মিয়া, সহ-সাধারণ সম্পাদক জাহেদ মিয়া, হাজী জহির মিয়া, কোষাধ্যক্ষ হাজী বুলবুল আহমদ, বিশিষ্ট মুরব্বি হাজী নাজিম উদ্দিন, হাজী কফিল উদ্দিন, বিএনপি নেতা এস জামান, হাজী দুদু মিয়া, সাবেক মেম্বার বাবুল মিয়া, মাশুক মিয়া, ছুরত মিয়া, হাজী রশিদ আহমদ মাশুক, মুহিবুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার শফিক আলী, ৪নং ওয়ার্ড মেম্বার বাহার উদ্দিন, ৫নং ওয়ার্ড মেম্বার সিরাজ মিয়া, ৬নং ওয়ার্ড মেম্বার ছালিক মিয়া এবং ৭নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান সাজ্জাদুর রহমানসহ এলাকার মুরব্বিয়ানগণ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

Link copied!