চৌহালীতে কৃষি ও গ্রামীণ উন্নয়নে “পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

মাহমুদুল হাসান , চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৪ মে, ২০২৬, ০৩:৪৪ পিএম

কৃষি, পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি ও জলবায়ু সহনশীল গ্রামীণ উন্নয়নকে এগিয়ে নিতে সিরাজগঞ্জের চৌহালীতে অনুষ্ঠিত হয়েছে পার্টনার কংগ্রেস ।

বৃহস্পতিবার (১৪মে) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার মুক্তিযুদ্ধা কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রোগ্রামের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা অতিরিক্ত উপপরিচালক(শস্য) ডিএই কৃষিবিদ মোহাম্মদ রেজাউল  হক । 

২০২৫-২০২৮ অর্থবছরে বাস্তবায়নাধীন প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস এ কংগ্রেসের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি  অফিসার কৃষিবিদ মোঃ  জাহিদুল ইসলাম। তিনি স্বাগত বক্তব্যে বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা ও টেকসই গ্রামীণ উন্নয়ন নিশ্চিত করতে “পার্টনার” প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা  মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম জাহিদ তালুকদার, প্রণীসম্পাদ এর ডা, মো, শাহীদ,

 উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, শামীম, মোহাম্মদ,  বাহারুল ইসলাম, আছমা খাতুন, কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারি প্রমুখ । 

বক্তারা বলেন, কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী ও টেকসই করতে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা,পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। তারা আশা প্রকাশ করেন, “পার্টনার” প্রকল্পের মাধ্যমে প্রান্তিক কৃষক, নারী উদ্যোক্তা ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর পরিবর্তন আসবে ।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী, উন্নয়নকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে কুইচ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

 

Link copied!