নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

ময়মনসিংহ অফিস , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৬ মে, ২০২৬, ০১:১৯ পিএম

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজারে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টায় ময়মনসিংহ সার্কিট হাউসের ব্যাটবল চত্বরে কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), ময়মনসিংহ এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা “ভোজ্যতেল সিন্ডিকেট বন্ধ করো”, “সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই” ও “ভোক্তার সঙ্গে প্রতারণা চলবে না”সহ বিভিন্ন স্লোগান দেন। এতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক ও শিক্ষার্থীরা অংশ নেন। এসময় বক্তব্য রাখেন ক্যাব ময়মনসিংহের সভাপতি , ডিন, কলা অনুষদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

অধ্যাপক ড. ইমদাদুল হুদা, সাধারণ সম্পাদক জি এম রহমান ফিলিপ, এশিয়ান ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর কবি গাওসুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক কবি ও সাংবাদিক রবিন বরকত উল্যাহ। শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানানো হয়।

Advertisement

Link copied!