নান্দাইলে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৭ মে, ২০২৬, ১১:২৫ এএম

জামাল খান, ময়মনসিংহ: স্বাবলম্বী পরিবার গড়ার প্রত্যয় নিয়ে শনিবার  ময়মনসিংহের নান্দাইলে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  ইয়াসের খান চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে অসচ্ছল ও নিম্ন আয়ের পরিবারগুলোকে স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্যোগ অব্যাহত রয়েছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে উপকারভোগীরা প্রয়োজনীয় সহায়তা ও বিভিন্ন সরকারি সুবিধা সহজে পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন অতিথিরা।

Advertisement

Link copied!