জামালপুরের বকশীগঞ্জে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ স্বামী স্ত্রী সহ ৩ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার মধ্য রাতে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর সলইমন্ডল পাড়া এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সলইমন্ডল পাড়া গ্রামের আবদুল বারেকের বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন থানা পুলিশ ।
অভিযানের সময় এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। এসময় তিন মাদক কারবারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, বকশীগঞ্জ উপজেলার জানকিপুর সলইমন্ডল পাড়া গ্রামের আবদুল বারেকের ছেলে মো. আরিফ হোসেন (৩০) তার স্ত্রী রহিমা বেগম ওরফে রহিতন (২৫) ও কক্সবাজার জেলার রামু থানার আবদুল মান্নান (৪২)।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, মাদক বিরোধী অভিযানে তাদের আটক করা হয়েছে। শনিবার তাদের জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :