ময়মনসিংহের সদর উপজেলার সাহেব কাচারী এলাকায় এগ্রোটেক ইন্টারন্যাশনাল লি: এক শ্রমিকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত শ্রমিকের নাম এ আবু সাঈদ। তার বাড়ী রাঘবপুর বড়ইকান্দি এলাকায়। সোমবার (১৮ মে) সকাল ১১টায় এ ঘটনা ঘটে।
ঘটনার সংবাদ সংগ্রহে গেলে কোম্পানি কর্তৃপক্ষের জিএম প্রিন্সের নির্দেশে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ছয় সাংবাদিকের ওপর হামলা, লাঞ্ছিত ও ক্যামেরা, মোবাইল ভাংচুর করার অভিযোগ ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিলে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলায় ব্যবহৃত রামদা, লোহার রড ও বাঁশের লাঠি জব্দ করে থানায় নিয়ে আসে এবং সাংবাদিকদের ন্যায় বিচারের আশ্বস্ত করেন।
কোম্পানির ভেতরে ঢুকে মিলে যেন ‘সরিষা খেতে ভুতের’ দেখা। ভয়াবহ নোংরা ও ঝুঁকিপূর্ণ পরিবেশ যেন মৃত্যুফাঁদ। এমন অস্বাস্থ্যকর পরিবেশে প্রতিষ্ঠান চালু থাকায় পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তরের ভূমিকা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন।
নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিকরা জানান, নিরাপত্তাহীনতা আর কর্তৃপক্ষের চরম অবহেলায় এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। চাকরি হারানোর ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান না।
স্থানীয়রা জানান, শ্রমিকের নিরাপত্তা ব্যবস্থা যথাযথ না থাকায় বছরে অন্তত ২/১টি মৃত্যুর ঘটনা ঘটে আসছে। অদ্যবদী পর্যন্ত কোন মরদেহে ময়না তদন্ত করা হয়নি। অদৃশ্যের শক্তির বলয়ে ঘটনাগুলো ধামাচাপা দেয়া হয়।
এ সময় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, সাংবাদিকদের ওপর হামলা আর প্রশাসনের নীরবতা সব মিলিয়ে এগ্রোটেক এখন প্রশ্নবিদ্ধ এক আতঙ্কের কারখানায় পরিণত হয়েছে।
আপনার মতামত লিখুন :