“জনবান্ধব অটোমেটেড ভূমি সেবা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ দেশ”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের তারাকান্দায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা ২০২৬’। মঙ্গলবার (১৯ মে) শুরু হওয়া এ মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত।
উপজেলা ভূমি অফিস, তারাকান্দার আয়োজনে মেলা উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন তারাকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম নাজমুস ছালেহীন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ও অটোমেটেড ভূমিসেবা পৌঁছে দিতে এবং ভূমি-সংক্রান্ত হয়রানি কমাতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলায় আগত সেবাগ্রহীতারা সরাসরি বিভিন্ন ডিজিটাল ভূমিসেবা ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করতে পারছেন।
মেলায় ভূমিসেবা আরও সহজলভ্য করতে নাগরিকদের জন্য ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর ১৬১২২ এবং বিদেশ থেকে যোগাযোগের জন্য +৮৮ ০৯ ৬১২৩ ১৬১২২ নম্বর প্রচার করা হচ্ছে। এসব নম্বরে যোগাযোগের মাধ্যমে যেকোনো স্থান থেকে ভূমি-সংক্রান্ত সেবা ও অভিযোগ জানানো যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :