বড়তাকিয়া বাজারে নিরাপদ পানির ট্যাংক বসালো শহীদ জিয়া স্মৃতি সংসদ

নুর হোসেন মিয়া , মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশিত: ২১ মে, ২০২৬, ০২:০৩ পিএম

মীরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারের, বাজারের ব্যবসায়ী ও পথচারীদের জন্য নিরাপদ পানির ট্যাংক বসালো বড়তাকিয়া শহীদ জিয়া স্মৃতি সংসদ।  মানবিক সহায়তার অংশ হিসেবে একটি  বিশুদ্ধ পানির ট্যাংক স্থাপন ও উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে ) মীরসরাই অর্থনৈতিক অঞ্চল প্রবেশ মুখ বড়তাকিয়া বাজার এলাকায় বড়তাকিয়া শহীদ জিয়া স্মৃতি সংসদ এর সভাপতি খন্দকার তাজ উদ্দিন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন  খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম বাবলু, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ডাঃ শহিদ আলম, মীরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবুতালেব শিবলু, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন, যুগ্ম আহবায়ক আসলাম খান, নুর মোহাম্মদ রিংকু, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন,

ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিক খান, সদস্য সচিব মির্জা আকবর, শহীদ জিয়া স্মৃতি সংসদের যুগ্ম আহবায়ক মিরাজ উদ্দিন, সদস্য টিপু আহম্মেদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, বড়তাকিয়া বাজারের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

বক্তারা বলেন প্রতিদিন ট্যাংকগুলোতে পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা থাকবে, যা সাধারণ পথচারী, মানুষ নিরাপদ খাবর পানি খেতে পারে। আগামীতে আরো দুইটি ট্যাংক স্থাপন করা হবে।

বক্তরা আরো বলেন মীরসরাই থানা যুবদলের আহবায়ক মহরম কামাল উদ্দিনের স্মরণে বড়তাকিয়া শহীদ জিয়া স্মৃতি সংসদ যে মানবিক কাজ করেছে কামাল উদ্দিনেকে জান্নাতুল ফেরদৌস দান করুক।

Link copied!