কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নে আবাসিক বৈধ গ্যাস সংযোগের দাবিতে বৃহস্পতিবার (২১মে) স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকদের উদ্যোগে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
স্মারকলিপি গ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য জনাব আতিকুল আলম শাওন, চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হক, সহকারী কমিশনার (ভূমি) ইন্জারুল হক এবং চান্দিনা থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান।
এসময় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে মাধাইয়া ইউনিয়নের সাধারণ মানুষ বৈধ আবাসিক গ্যাস সংযোগ থেকে বঞ্চিত হয়ে নানা দুর্ভোগের শিকার হচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে বৈধ গ্যাস সংযোগ নিশ্চিত করার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
স্মারকলিপি প্রদান শেষে উপস্থিত কর্মকর্তারা বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন। স্থানীয়দের আশা, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মাধাইয়া ইউনিয়নের বাসিন্দাদের দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়িত হবে।
আপনার মতামত লিখুন :