চুনারুঘাটে পুলিশের কঠোর হানা: ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ উজ্জ্বল আহমেদ , হবিগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২১ মে, ২০২৬, ০৬:৫৮ পিএম

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের বিশেষ অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (২১ মে) রাত প্রায় ১টা ৩০ মিনিটে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই তারেক নাজির ও সহকারী ফোর্স অভিযানে অংশ নেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার নতুনব্রীজ গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসানো হয়| ওই সময় সিলেট থেকে ঢাকাগামী এমআর পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশির জন্য থামানো হয়।

তল্লাশির সময় যাত্রীবেশে থাকা মোঃ নাজমুল হোসাইন নাহিদ (২০) নামের এক যুবকের দখল থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক নাজমুল হোসাইন নাহিদ কোম্পানীগঞ্জ থানার পশ্চিম ইসলামপুর এলাকার বাসিন্দা। পুলিশ উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করেছে এবং আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করেছে| চুনারুঘাট থানা পুলিশ আরও জানিয়েছে, মাদক নির্মূলের জন্য তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 

 

Link copied!