মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় দায়ের করা একটি সাধারণ ডায়েরির (জিডি) প্রেক্ষিতে ভুলবশত বিকাশে পাঠানো টাকার বড় একটি অংশ উদ্ধার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, সিরাজদিখান থানার জিডি নং-১৪৪৫, তারিখ ২৯/০৪/২০২৬ ইং অনুযায়ী বাদী সজিব মন্ডল ভুলক্রমে অন্য একটি বিকাশ নম্বরে মোট ৬৩ হাজার টাকা পাঠিয়ে ফেলেন। বিষয়টি জানিয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন।
জিডিটি অফিসার ইনচার্জের নির্দেশনায় তদন্তের দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নামেন এ এসআই শরিফুল ও সঙ্গীয় ফোর্স, পরে প্রযুক্তিগত অনুসন্ধান ও প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে হবিগঞ্জ জেলা থেকে ৫২ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয় এ কর্মকর্তা।
পরবর্তীতে উদ্ধারকৃত টাকা আইনানুগ প্রক্রিয়ায় বাদী সজিব মন্ডলের নিকট বুঝিয়ে দেওয়া হয়।এ ঘটনায় ভুক্তভোগী সজিব মন্ডল সিরাজদিখান থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান জানান,বিকাশে ভুলবশত টাকা চলে যাওয়ার বিষয়ে আমাদের থানায় একটি জিডি করা হয়, এবং সেই জিবি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে এ এস আই শরিফুল ইসলামকে, তখন সে তথ্য প্রযুক্তির সহায়তা অত্যন্ত বিচক্ষণতার মধ্য দিয়ে এই টাকা উদ্ধার করে এবং বাদী নিকট হস্তান্তর করে, প্রযুক্তিনির্ভর তদন্ত কার্যক্রমের মাধ্যমে জনগণের হারানো অর্থ ও প্রতারণা সংক্রান্ত ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণে পুলিশ সব সময় সতর্ক অবস্থানে থাকবে।
আপনার মতামত লিখুন :