চান্দিনা কুটুম্বপুর গ্যাস সংযোগের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ৩১ মে, ২০২৬, ০৪:২৪ পিএম

ফাইল ছবি

ফখরুল ইসলাম চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নে গ্যাস সংযোগের দাবিতে এক গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকালে কুটুম্বপুর বাজারে আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। “গ্যাস নিয়ে কষ্টের দিন শেষ হোক, ঘরে ঘরে লাইন গ্যাস দেওয়া হোক” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, মাধাইয়া ইউনিয়নের জনগণের দীর্ঘদিনের প্রাণের দাবি হচ্ছে আবাসিক গ্যাস সংযোগ। দ্রুত সময়ের মধ্যে এ দাবির বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন আহবায়ক কমিটির চেয়ারম্যান জনাব অলিউল্লাহ কোম্পানি। এসময় উপস্থিত ছিলেন জনাব আয়াত আলী চেয়ারম্যান, মাওলানা মতিউর রহমান ফরাজী, সদস্য সচিব কে এম জামাল, শাহজাহান মোল্লা, শাহজালাল ফরাজী, অহিদুল্লাহ চেয়ারম্যানসহ মাধাইয়া ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, “আমাদের মাটি ব্যবহার, গ্যাস আমাদের অধিকার” — এই দাবিকে সামনে রেখে জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে। পরে ইউনিয়নের সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। আয়োজকরা জানান, সংগৃহীত গণস্বাক্ষর সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়ে মাধাইয়া ইউনিয়নে দ্রুত গ্যাস সংযোগ নিশ্চিত করার দাবি জানানো হবে।

Advertisement

Link copied!