সরকারের লক্ষই হলো মা বোনদের স্বাবলম্বী করা, ভৈরবে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ৩১ মে, ২০২৬, ০৫:০৭ পিএম

ফাইল ছবি

আমাদের সরকারের প্রধান লক্ষ্যই হলো গ্রামীণ অর্থনীতিকে মজবুত করা আর আমাদের মা বোনদের স্বাবলম্বী করা। আজ সকাল ৩১ মে রবিবার সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে ক্ষতিগ্রস্ত কৃষক ও কৃষাণীর মাঝে টাকা ও ত্রান সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এই সময় তিনি আরো বলেন, ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রধান মন্ত্রী তারেক রহমান একে একে সবগুলো নির্বাচনি ওয়াদাই তিনি বাস্তবায়ন করে যাচ্ছেন।

আপনারা ধৈর্য ধরুন আমরা আমাদের নির্বাচনি ওয়াদার সবগুলোই পূরণ করবো ইনশাল্লাহ। এর পর তিনি ৬ টি ইউনিয়নের ৭ শত ২৪ জন কৃষকের হাতে ৩ হাজার টাকার চেক ও ১৫ কেজি করে চাউল তুলে দেন। এই সহায়তা ক্ষতিগ্রস্ত কৃষকরা তিন মাস পাবেন বলে তিনি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশিদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভৈরব থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান আকন্দ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী শাহীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও সভাপতি রফিকুল ইসলাম। এই সময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশিদ প্রমুহ।

Advertisement

Link copied!