শ্যামনগরে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে পল্লী বিদ্যুতের ডিজিএম এর অপসারণের দাবীতে মানববন্ধন

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ৩১ মে, ২০২৬, ০৪:৪৬ পিএম

এস কে সিরাজ, শ্যামনগর,সাতক্ষীরা : শ‌্যামনগর পল্ল‌ীবিদ‌্যুৎ এর সীমা‌হিন বিদ‌্যুৎ বিভ্রাট ,ঘন ঘন লোড শে‌ডিং ও লো ভো‌ল্টেজের অভিযোগ এনে ডিজিএম ও এজিএম এর দ্রুত অপসারণ দাবী করে শ্যামনগরবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। শনিবার বিকালে উপজেলা সদরের মাইক্রো স্টান্ডে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন,সাতক্ষীরায় জাতীয় গ্রীড স্টেশন থেকে শ্যামনগর পর্যন্ত সরাসরি সরবরাহ লাইন বা গ্রীড লাইন স্থাপন অথবা শ্যামনগরে স্মার্ট গ্রীড সিষ্টেম স্থাপন করতে হবে, নিয়মিত চাহিদা অনুপাতে ফিডার সমূহের লোড ম্যানেজমেন্ট প্রকাশ করা ও সেই অনুযায়ী লোডশেডিং এর মাধ্যমে সহনীয় মাত্রায় লোডশেডিং দেওয়া, বিদ্যুৎ অফিসে মিটার নবায়ন ও পুনঃস্থাপনের নামে অনৈতিক বাণিজ্য বন্ধ করতে হবে, পাওয়ার স্টেশন ৩৩ কেভি থেকে ১০০ কেভিতে উন্নত করতে,গ্রাহক সেবার মান বাড়াতে ২৪/৭ প্রতিটি জোনে গ্রাহক সেবার জন্য হটলাইন চালু ও পেশাদারী আচরণ এর মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস চালু করতে হবে।

তারা আরো বলেন,সাধারন গ্রাহকদের বিদ্যুৎ সেবা নিশ্চিত করনের অন্তরায় হয়ে দাড়িয়েছে বর্তমান ডিজিএম ও এজিএম কর্মকর্তা, তাদের দ্রুত অপসারণ না করা হলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ, একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধী আল ইমরান,জান্নাতুল নাইম,মনিরুল ইসলাম,সাইফুদ্দিন সিদ্দিক , হাফিজুর রহমান সহ আরো অনেকেই।

Advertisement

Link copied!