সিংগাইরে শহীদ জিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

মোঃ হানিফ মোল্লা , মানিকগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০১ জুন, ২০২৬, ০৭:৩৪ পিএম

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩০ মে) দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে পৌর শহরের দেওয়ান কমপ্লেক্সে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা গ্রুপের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এদিনটি উপলক্ষে বাদ জোহর পবিত্র কোরআনখানির আয়োজন করা হয়। কোরআনখানি শেষে তালেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু।

বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশ গঠনে তাঁর অবদান এবং জাতীয়তাবাদী রাজনীতিতে তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে তাঁর আদর্শ অনুসরণ করে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা নাজমুল হক। 

এ সময় শহীদ জিয়াউর রহমান, তাঁর সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে জেলা কৃষক দলের সহ-সভাপতি মো. মহসিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ সাজেদুল আলম স্বাধীন, সহ-সাংগঠনিক সম্পাদক ই¯ত্মাফুর রহমান, দপ্তর সম্পাদক আওয়াল শরীফ খোকন, প্রচার সম্পাদক ইলিয়াছ হোসেন, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি সায়েদ আলী, যুগ্ম সম্পাদক রিপন উদ্দিন, আতাউর রহমান আতা, ইমরান খান, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান আকুল, উপজেলা কৃষক দলের সিনিয়র সভাপতি বিপস্নব দেওয়ান, সাধারণ সম্পাদক জহিরম্নল ইসলাম, উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Link copied!