মির্জাপুরে কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত

বি এম ইউসুফ , ভ্রাম্যমাণ সংবাদদাতা

প্রকাশিত: ০১ জুন, ২০২৬, ০৮:২৩ পিএম

টাঙ্গাইল মির্জাপুরে কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩৬ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ভাওড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ‘কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর ১৩৬ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল রবিবার (৩১ মে ) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবমুখর অনুষ্ঠানে প্রবীণ ও নবীন শিক্ষক এবং শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-০৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ সিদ্দিকী বিদ্যালয়ের দীর্ঘ পথচলা এবং এর ঐতিহ্যের ওপর আলোকপাত করেন।

স্মৃতিচারণমূলক আলোচনায় আরও অংশ নেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, ভাওড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফারুক হোসেন, ইউপি চেয়ারম্যান হাজী মাসুদুর রহমান মাসুদ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঞ্জুর কাদের প্রমুখ। এলাকাবাসী বলেন, এই বিদ্যাপিঠটি অনেক গুণী মানুষ তৈরি করেছে, যা আমাদের গর্ব।

দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধুদের কাছে পেয়ে আবেগ-আপ্লুত হয়ে পড়েন প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকরা। একে অপরের সাথে কুশল বিনিময় এবং স্মৃতিচারনের মাধ্যমে পুরো এলাকায় উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষ ভাগে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

Link copied!