গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি শওকত জামান ও সম্পাদক তারা মিয়া

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ০৬:৪২ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে গোয়ালন্দ বাজার  রোকন উদ্দিন প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ কমিটির নাম ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে মোঃ শওকত জামানকে সভাপতি এবং মোঃ তারা মিয়া শেখকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া মোঃ সালাম মোল্লাকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে।

সহ-সভাপতি পদে রয়েছেন মোঃ বায়া উদ্দিন সরকার, মোঃ সামছু মাদবর, মোঃ মামুন হাওলাদার, মোঃ মহিউদ্দিন শেখ, মোঃ মোখলেছ শেখ, মোঃ সাজাহান হোসেন ও মোঃ আজাদ শেখ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ হারুন বেপারী, মোঃ বাবির বিশ্বাস, মোঃ সিরাজুল শেখ, মোঃ আবেদ শেখ, মোঃ জয়নুর রহমান খন্দকার, মোঃ মন্টু শেখ, মোঃ আওয়াল হোসেন এবং মোঃ হযরত শেখ।

এছাড়া কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন মোঃ আনোয়ার (সাংগঠনিক সম্পাদক), মোঃ রবি মন্ডল ও মোঃ জাহাঙ্গীর সরদার (সহ-সাংগঠনিক সম্পাদক), মোঃ আব্বাস মোল্লা (প্রচার সম্পাদক), মোঃ শাহিনুল ইসলাম (সহ-প্রচার সম্পাদক), মোঃ সাইদুল ইসলাম (দপ্তর সম্পাদক), মোঃ সোহেল খা (সহ-দপ্তর সম্পাদক) এবং মোঃ ফরহাদ (শিক্ষা বিষয়ক সম্পাদক)।

উপজেলা কৃষক দলের সভাপতি আবু বকর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদের স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, কৃষকদের অধিকার আদায়, কৃষিবান্ধব নীতি বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Advertisement

Link copied!