পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যুবক খুনঃ মা ও ছেলে আটক

সমরেন্দ্র বিশ্বশর্মা , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ১২:২৯ এএম

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে মিলন নামের এক যুবককে নির্মমভাবে খুন করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে প্রতিবেশী ইমন ও তার মা হাবিবাকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেন। ঘটনাটি ঘটেছে কেন্দুয়া  উপজেলার দলপা ইউনিয়নের দলপা দক্ষিনপাড়া গ্রামে।

জানা গেছে,ইমনের কাছ থেকে কিছুদিন আগে  নগদ টাকা দেন। ৩ জুন বুধবার দুপুরে ইমন তার পাওনা টাকা আনতে মিলনকে তাগাদা দেন। প্রত্যক্ষ দর্শিরা জানান,  মিলনের এক আত্মীয় ইমনের মাকে মারপিট করে। এ ঘটনা সহ্য করতে না পেরে  মিলনকে ধারালো অস্ত্রদিয়ে কূপিয়ে মারাত্বকভাবে  জখম করে

গ্রামের লোকজন আহতবস্থায় উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে  পাঠানো হলে  কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘেষনা করেন।

Advertisement

Link copied!