সম্পূর্ণ স্কলারশিপে ইউকে ও জার্মানিতে সিবিআইইউ শিক্ষার্থীদের পড়ার সুযোগ

মনসুর আলম মুন্না , স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ০৫:২০ পিএম

সম্পূর্ণ স্কলারশিপ নিয়ে ইউকে ও জার্মানির স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুবর্ণ সুযোগ পাচ্ছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

এই লক্ষ্যে শনিবার (৬ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে ইউরেশিয়া ইনস্টিটিউট জার্মানির বিজনেস ডেভেলপমেন্টের পরিচালক ইমরান খান ও ইউনিভার্সিটি অব লাইসেস্টার ইউকে এর স্কুল অব বিজনেস কোলাবেটর নাভীদ ইজাজ বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের নানা সুযোগ সুবিধার কথা তুলে ধরে বক্তব্য রাখেন।

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে শিক্ষার্থীরা নানা প্রশ্ন তুলে ধরেন। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইউকে ও জার্মানের বিশ্ববিদ্যালয়ে কিভাবে পড়াশোনা করবে, এতে কি কি সুযোগ সুবিধা রয়েছে তা উপস্থাপন করেন অতিথিরা।

ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক ফারহা সিদ্দিকীর সঞ্চালনায় সেমিনারে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারের আগে বিদেশী অতিথিরা ক্যাম্পাসে পৌঁছলে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান।

এ সময় রেজিস্ট্রার রাজিদুল হকসহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Link copied!