খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ-এর 'করলিয়া প্রকল্পের' উদ্যোগে খাগড়াছড়ির গুইমারা উপজেলার মাইরুং পাড়ায় যথাযথ মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকাল ১০ ঘটিকায় দিবসটি উপলক্ষে স্থানীয় একটি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উচ্চ মাধ্যমিক কর্মকর্তা বাবলু হোসাইন, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা এবং গুইমারা ইউনিয়ন পরিষদের সদস্য হরিপদ ত্রিপুরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা কার্বারী ও WCRC-এর সভাপতি শেফালিকা ত্রিপুরা। পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি-এর করলিয়া প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটর রাসিল ত্রিপুরা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য বিষয়ের ওপর ধারণাপত্র পাঠ করেন।
আলোচনা সভায় বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, বনায়ন সৃষ্টি এবং পার্বত্য অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং করলিয়া প্রকল্পের সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :