মুরাদনগর কোম্পানীগঞ্জে উলামা সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এম কে আই জাবেদ , মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ০৭:২২ পিএম

কুমিল্লার মুরাদনগর উপজেলায় স্থানীয় আলেম সমাজের আয়োজনে উলামা সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকাল ১০টায় কোম্পানীগঞ্জ থ্রি স্টার রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী সোনাকান্দা দরবার শরীফের পীরজাদা মাওলানা হাফেজ মোহাম্মদ হোসাইন আহমাদ হানাফী এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া প্রবাসী মাওলানা আব্দুর রহিম (অপু)।

মুফতি আল-আমিন হানাফির সঞ্চালনায় উলামা সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আগতদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হান্নান হাশেমী, মাওলানা আলী আশরাফ, হাফেজ মাওলানা গোলাম হাক্কানী, মাওলানা আল-আমিন ইসলাম যুক্তিবাদী, মাওলানা মোজাম্মেল হোসাইন, মাওলানা আব্দুল মালেক, মাওলানা সাইদুল ইসলাম প্রমুখ।

এছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে উপস্থিত ছিলেন পীরজাদা শাহ রুহুল্লাহ (চাঁদপুর), মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা আবু বকর, মাওলানা আবু সাঈদ, মাওলানা মোস্তফা তমিজি, মাওলানা মো. ইব্রাহীম খলিল, মাওলানা মো. রবিউল হাসান, শাহাদাত হোসেন ও মো. হাবিবুল্লাহ প্রমুখ।

ওলামা সম্মেলনে বক্তারা উলামাগণকে নবীদের ওয়ারিশ বলে উল্লেখ করেন। এ সময় ইসলামে ব্যবসা-বাণিজ্যের গুরুত্ব, বর্তমান সময়ে আলেমদের করণীয় ও বর্জনীয় বিষয়, উপমহাদেশে ইসলাম প্রচারে আলেম ওলামাদের অবদান, আলেম-উলামাদের স্বাবলম্বী হওয়ার গুরুত্ব এবং আলেমদের মর্যাদা ও বর্তমান সময়ে আলেমদের ঐক্যবদ্ধতার গুরুত্বের বিষয়ে আলোচনা করা হয়।

Advertisement

Link copied!