কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্ৰামে বৃক্ষ রোপন কর্মসূচী করেছে ঢাকাস্থ শ্রীকাইল কল্যাণ সোসাইটি। গত (৩১ মে) শ্রীকাইল নজম উদ্দিন ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে আসে-পাশের বিভিন্ন এলাকায় ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৪শতাধিক বিভিন্ন ধরনের ফলজ-বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং বিতরণ করা হয়েছে।
ঢাকাস্থ শ্রীকাইল কল্যাণ সোসাইটি সভাপতি নিয়াজ মোহাম্মদ আলমের সভাপতিত্বে চারা বিতরণের পূর্বে বক্তব্য রাখেন: ঢাকাস্থ শ্রীকাইল কল্যাণ সোসাইটি'র উপদেষ্টা পরিষদের সদস্য বিশ্বজিৎ সরকার বিষু, ড. মাওলানা মোয়াজ্জেম হোসেন, সহ-সভাপতি: নারায়ন সরকার, সাধারণ সম্পাদক ডা: মোহাম্মদ দেলওয়ার হুসেন, সহ-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আমীর, সাংগঠনিক সম্পাদক মোঃ আলী আজ্জম, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদ রহমান শরীফ, নির্বাহী সদস্য তানভীর রেজা রিংকু এবং নুরুল ইসলাম প্রমুখ।
বৃক্ষ রোপন ও বিতরণের অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন: মুরাদনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বাবু, যুগ্ম আহবায়ক মোঃ সজল খাঁন, শ্রীকাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইসহাক মুন্সী, সহ-সভাপতি: সাইদুর রহমান সৈয়দ, বীরমুক্তিযোদ্ধা আলী আহমদ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মোঃ আবু মোছা, আব্দুল বাতেন, কামরুজ্জামান লিটন, আবুল বাশার, দেলোয়ার হোসেন, আমিরুল হক, মোঃ কাজল, মোঃ শামীম, কে এম শাফকাত জেনিল, হাবিবুর রহমান, শ্যামল কর, মির্জা আসলাম বেগ প্রমূখ।
নবগঠিত এই সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন কুমিল্লা উঃ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক মনিরুল হক জর্জ। এই সংগঠনের পক্ষ থেকে সমাজকল্যাণ মূলক, শিক্ষা-ধর্মীয় ও হতদরিদ্রের উন্নয়ন মূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন।
আপনার মতামত লিখুন :