ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাহারপাড় দারুল হিকমা মহিলা মাদ্রাসায় পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) দুপুর ২টায় মাদ্রাসা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপ-পরিদর্শক শরীফ মুহাম্মাদ ইউনুছ। সভাপতিত্ব করেন সাহারপাড় দারুল হিকমা মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা সাজ্জাদুর রহমান।
এসময় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মোঃ মাছুদুর রহমান, এসময় উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হযরত মাওলানা মুখলেছুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে এক মাসে পবিত্র কুরআন শরীফের ১ পারা মুখস্থ করে বাইসাইকেল উপহার পেয়েছেন মোঃ রুহান সরকার ও মোঃ হোসাইন। অতিথিরা তাদের হাতে বাইসাইকেল তুলে দেন। এছাড়াও গজল ও কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, বর্তমান সমাজে ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আদর্শ গঠনে কুরআনের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোমলমতি শিক্ষার্থীদের কুরআনের প্রতি আগ্রহী করে তুলতে এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা আরও বলেন, এক মাসে ১ পারা কুরআন মুখস্থ করে বাইসাইকেল অর্জন শিক্ষার্থীদের জন্য যেমন অনুপ্রেরণার, তেমনি অন্যদের জন্যও উৎসাহব্যঞ্জক।
ভবিষ্যতেও মাদ্রাসার এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
আপনার মতামত লিখুন :