চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ পৃথক দুটি অভিযানে পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার মোট ছয়জন আসামিকে গ্রেপ্তার করেছে। বুধবার (৩ জুন) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান (আইজিপি পুরস্কারপ্রাপ্ত)-এর সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এসব অভিযানে থানা পুলিশের একাধিক টিম অংশ নেয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মোঃ খায়রুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে জিআর ১২০/২৫ (শাহরাস্তি) মামলার এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মোঃ নুরুল আলম (৩৫), পিতা-মৃত মাস্টার আব্দুল হাই, গ্রাম-রাজাপুর, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুরকে গ্রেপ্তার করেন।
একই দিনে এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান পরিচালনা করে জিআর নং-১০১/২৪ (শাহরাস্তি) মামলার পরোয়ানাভুক্ত আসামি আলমগীর হোসেন ওরফে লতা আলমগীর, পিতা-মৃত আব্দুল খালেক, গ্রাম-শিমাইল বৈরাগী বাড়ি, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুরকে গ্রেপ্তার করেন।
অন্যদিকে এসআই (নিঃ) মিঠুন দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সিআর-২৪১৩/২১ মামলার পরোয়ানাভুক্ত আসামি হাসান, পিতা-বিল্লাল হোসেন, মাতা-তাসলিমা বেগম, গ্রাম-শোরশাক, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুরকে গ্রেপ্তার করেন।
এছাড়াও নিয়মিত মামলার অভিযানে শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-৩, তারিখ ৩ জুন ২০২৬, জিআর নং-১৪৮/২৬ এর এজাহারনামীয় তিন আসামি মোঃ সুজন (৪০), পিতা-নজরুল ইসলাম; আব্দুল মন্নান (৫০), পিতা-মৃত আদম আলী এবং কাইয়ূম (২২), পিতা-আব্দুল মন্নান, সাং-শক্তিপুর (বড় বাড়ি), থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। শাহরাস্তি থানা পুলিশ অপরাধ দমন, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে।
আপনার মতামত লিখুন :